
বর্তমান সময়ে অ্যালার্জি সাধারণ একটি শারীরিক সমস্যা।বিভিন্ন বয়সের মানুষের এটি হতে পারে কমবেশি সবাই অ্যালার্জি সমস্যায় ভুগে থাকে। শখ করে একটু মাংস বা চিংড়ি মাছ খেলেই অনেকের আবার শুরু হয়ে যায় র্যাশ বা চুলকানির মতো সমস্যা।ওষুধের পাশাপাশি কয়েকটি খাবার রয়েছে, যা এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই খাবারগুলোর মধ্যে একটি লেবু হলো ভিটামিন সি জাতীয় একটি ফল।এটি অ্যালার্জির বিরুদ্ধে ভালো কাজ করে।শরীরের বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে লেবুর বিকল্প নেই।
জল, মধু ও লেবুর রস মিশিয়ে নিয়মিত পান করলে শরীরের অ্যালার্জির সমস্যা কমে আসবে।কলায় রয়েছে দরকারি সব ভিটামিন ও মিনারেল। যা শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়ক।অন্যদিকে,অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেয়ে আপনি একটি কলা খেতে পারেন। এতে করে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায় অ্যালার্জি থেকে। তবে অ্যালার্জির সমস্যা সম্পূর্ণ ভালো করতে পারে না কলা।ওদিকে,গাজরে থাকে অ্যালার্জিক উপাদান।কোনো খাবার খাওয়ার পর যদি অ্যালার্জি দেখা দেয় তবে গাজরের রস খেয়ে নিলে এ সমস্যা দূর হতে পারে।আদায় আছে প্রদাহবিরোধী উপাদান ও প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা অ্যালার্জির সমস্যার দূর করতে বেশ উপকারী।
তাই আপনি আদা চা খেতে পারেন। আবার আদার রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। পাশাপাশি ওজন কমানোর সঙ্গে অ্যালার্জির সমস্যা কমাতে গ্রিন টি বেশ সহায়ক। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি হিস্টাসিন জাতীয় উপাদান। শরীরের বিষাক্ত উপাদানের বিরুদ্ধে লড়াই করে ও অ্যালার্জি কমাতে সাহায্য করে গ্রিন টি।আর,আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে অবশ্যই অ্যালার্জি সৃষ্টিকারী খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। পাশাপাশি এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি আপনার অ্যালার্জির সমস্যা দূর করতে পারেন।
