রাশফোর্ডের সঙ্গে দলে ডিফেন্ডার ওয়াকারও

0
155
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মার্কাস রাশফোর্ড দল বদলালেও গোলের দেখা এখনো পাননি। অ্যাস্টন ভিলার হয়ে অবশ্য ৬ গোলে অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লিয়েনে গিয়ে ছন্দে ফেরার যে ইঙ্গিত দিয়েছেন তাতেই ভাগ্য খুলেছে রাশফোর্ডের। দীর্ঘ এক বছর পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন রাশফোর্ড।নতুন কোচ টমাস টুখেল তাকে রেখেই এবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে।

২০২৪ ইউরোর ফাইনালের পর গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালে ইংলিশদের ডাগআউটের দায়িত্ব পান টুখেল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দল ঘোষণা করেছে প্রাক্তন পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের কোচ।প্রথম দল ঘোষণায় বেশ চমক দিয়েছেন টুখেল।শেষ ২০২৪ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা রাশফোর্ডের সঙ্গে দলে ফিরিয়েছেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানো মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে। ৩৪ বছর বয়সী হেন্ডারসন শেষ ২০২৩ সালে ম্যাচ খেলেছেন। সঙ্গে প্রথমবারের মতো দলে ৩২ বছর বয়সী ডিফেন্ডার ড্যান বার্নকে ডেকেছেন জার্মান কোচ। দলে আছেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডার কাইল ওয়াকারও।

ক্যারিয়ারের শেষ বেলার খেলোয়াড়দের নিয়ে দল সাজানোয় অনেকে সমালোচনা করছেন তার।বার্নের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরো তিন ফুটবলার। বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের সঙ্গে আছেন দুই ডিফেন্ডার জ্যারেল কোয়ানশা ও মাইলেস লেউস-স্কেলি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২১ মার্চ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলবেনিয়া।