
এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। রবিবার দুপুরে মল্লিকপুর গার্লস হাইস্কুলে শুনানি কেন্দ্রে হাজিরা দেন তিনি।
শুনানি শেষে মেহতাব হোসেন জানিয়েছেন তিনি প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। আবার ডাকলে আবার আসবেন। সহযোগিতা করবেন। তবে মেহতাব হোসেন জানিয়েছেন এতবড় একটি প্রক্রিয়া করতে আরও বেশি সময় নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের। এত কম সময়ে এই কাজ হচ্ছে বলেই মানুষ বেশি করে সমস্যায় পড়ছেন।
রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের মতই তাঁকেও শুনানির জন্য নোটিস দেওয়া হয়। সেইমত রবিবার শুনানিতে হাজিরা দিয়েছেন মেহতাব হোসেন।




