৬ হাজারের জন্য আবাসে নাম নেই বিশেষভাবে সক্ষম ব্যক্তির 

0
237
ছবি সৌজন্যে : নিজস্ব
ছ হাজার টাকা কাটমানি দিতে না পারায় আবাসের তালিকায় নাম নেই বিষেশভাবে সক্ষম ব্যক্তির। এমনই অমানবিকতার ছবি ধরা পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর গ্রামে।
জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর গ্রামের বাসিন্দা মুকলেশুর রহমান, বিশেষভাবে সক্ষম পান না প্রতিবন্ধী ভাতাও। ভাঙা টালির চালের বাড়িতেই অভাবে স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বসবাস করেন তিনি এরপরই সোমবার মুকলেশুরের বাড়িতে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান গেলেই তাঁর পায়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন তার কাছে পঞ্চায়েত সদস্য ছয় হাজার টাকা কাটমানি চেয়ে ছিল তালিকায় নাম তোলার জন্য। তিনি দিতে পারেন নি বলে নাম বাদ গেছে।
বুলবুল খান তাকে আশ্বাস দেন প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতা করবেন। এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ আবাস প্লাস নিয়ে যে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপোষণ হয়েছে সেটা বারবার প্রমাণিত।