গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কুকুরের কামড়ে মৃত্যুতে মোটা ‘ক্ষতিপূরণ’

    কুকুরের কামড়ে মৃত্যুতে মোটা ‘ক্ষতিপূরণ’

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার কুকুরের কামড়ে মৃত্যু হলে মোটা অঙ্কের আর্থিক সাহায্যের ভাবনা সুপ্রিম কোর্টের। মঙ্গলবার পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত।

    বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কুকুরের কামড়ে প্রতিটি মৃত্যুতে রাজ্য সরকার যাতে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে, সেই সংক্রান্ত নির্দেশিকার কথা ভাবছে আদালত।জখম হলেও থাকবে ন্যূনতম আর্থিক সাহায্যের ব্যবস্থা।উল্লেখ্য,বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে চলছে পথকুকুর সংক্রান্ত মামলা। শুনানি চলাকালীন বিচারপতিদের বেঞ্চ বলে, কুকুরের কামড়ে শিশু বা বয়স্কদের মৃত্যু হলে বা জখম হলে রাজ্য কর্তৃক মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দেব আমরা।যারা রাস্তায় নিয়মিত কুকুরদের খাওয়ান কুকুরে কামড়ে মৃত্যু, জখমে তাঁদেরও দায় নিতে হবে, জানায় আদালত।সুপ্রিম বেঞ্চের বক্তব্য,কুকুরের খাবারদাতারাও দায়বদ্ধ। আপনারা বাড়িতে নিয়ে যান, নিজের কাছে রাখুন। কেন ওরা ঘুরে বেড়াবে, কামড়াবে, তাড়া করবে? কুকুরের কামড়ের প্রভাব আজীবন থেকে যায়।উল্লেখ্য,এর আগে কুকুরের মনস্তত্ব একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বলে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট।

    বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ভীত মানুষের গন্ধ পায় কুকুর এবং তাকেই কামড়ায়। এইসঙ্গে শুনানিতে রাস্তায় এবং লোকালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।