গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International গ্রেফতারির পর প্রথমবার ফ্রান্সের বাইরে পাভেল দুরভ

    গ্রেফতারির পর প্রথমবার ফ্রান্সের বাইরে পাভেল দুরভ

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৪-এর অগাস্টে গ্রেফতারের পর এই প্রথমবার ফ্রান্সের বাইরে পা রেখেছেন টেলিগ্রাম কর্তা পাভেল দুরভ। জানা গিয়েছে  সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন দুরভ। গত বছরের অগাস্ট মাসে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিলেন টেলিগ্রাম-এর সিইও দুরভ। পরে ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে  জামিন পান। তবে জামিনের শর্ত ছিল, তিনি ফ্রান্সের বাইরে যেতে পারবেন না।

    সম্প্রতি কয়েক সপ্তাহের জন্য ওই কড়াকড়ি শিথিল করেছে ফ্রান্সের আদালত। ৩৯ বছর বয়সী পাভেল রুশ বংশোদ্ভত। তবে তিনি থাকেন দুবাইতে। তিনটি দেশের পাসপোর্ট রযেে তাঁর-রাশিয়া, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহি।

    দুবাই থেকে দুরভ জানিয়েছেন, কিছু অপরাধী টেলিগ্রাম ব্যবহার করেছিলেন বলে তদন্তের প্রয়োজনে তাঁকে বেশ কয়েকমাস ফ্রান্সে থাকতে হয়েছে । সেই প্রক্রিয়া  এখনও চলছে। তবে ঘরে ফিরতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছেন দুরভ।