গ্রাম থেকে শহর
News & Much More

31.9 C
Kolkata
31.9 C
Kolkata
More
    Home National ৫ দশকে প্রথমবার দেশে নেই বামফ্রন্ট সরকার

    ৫ দশকে প্রথমবার দেশে নেই বামফ্রন্ট সরকার

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পাঁচ দশকে প্রথমবার গোটা দেশে কোনও রাজ্যে রইল না বামফ্রন্ট সরকার। পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই দেশের শেষ বামদুর্গের পতন ঘটেছে। গত পাঁচ দশকে এই প্রথমবার গোটা দেশের কোনও রাজ্যে বামেদের কোনও সরকার রইল না।
    এমনকী কোনও রাজ্যে সরকারের জোট শরিক হিসাবেও উল্লেখযোগ্য ভূমিকা থাকল না সিপিএমের। ১৯৫৭ সালে প্রথমবার কেরলমে প্রতিষ্ঠিত বাম সরকার। গোটা বিশ্বে সেটাই ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রথম বাম সরকার। তারপর প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কেরলমে সরকার বদলের রীতি শুরু হয়। ব্যতিক্রম ছিল, তবে মোটের উপর এই ছিল কেরলমের রীতি। এরপর ১৯৭৭-এ বঙ্গ সিপিএমের বিজয়রথ শুরু। এরপর ১৯৯৩ সালে ত্রিপুরা দখল। তারপর থেকে ২০২৬ সাল পর্যন্ত সবসময় কোনও না কোনও রাজ্যে সিপিএমের নির্বাচিত সরকার ছিল। এর মধ্যে একটা সময় পশ্চিমবঙ্গ -ত্রিপুরা-কেরলম তিন রাজ্যেই একসঙ্গে সরকার থেকেছে।
    ২০১১ সালে পশ্চিমবঙ্গে সরকারের পতনের পরও ত্রিপুরা ও কেরলমে বাম সরকার চলেছে। ২০১৮ সালে ত্রিপুরায় সরকারের পতনের পরও কেরলমে বামদুর্গ রক্ষা করেছিলেন পিনারাই বিজয়ন। এবার সেই শেষ দুর্গেরও পতন ঘটেছে।