গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস

    কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
    পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে শহর কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘনীভূত হচ্ছে মেঘ। আগামী ১৭এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
    হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হতে পারে উত্তরের পার্বত্য জেলা সহ দার্জিলিংয়ের কোনও কোনও অংশে। আরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।