গ্রহ-রত্নে বিদেশি মুদ্রা তছরূপ! দেশজুড়ে তল্লাশি ইডির

0
93
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গ্রহ-রত্ন বিক্রির নামে বিদেশি মুদ্রা তছরূপের অভিযোগে রহস্যের শিকড়ে পৌঁছতে কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদে একযোগে তল্লাশি চালিয়েছে ইডি।
বুধবার সকালে কলকাতার দু’টি ঠিকানা সহ মোট চার জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা।জানা গিয়েছে, মাস খানেক আগে গ্রহ-রত্ন বিক্রির নামে আর্থিক তছরূপের অভিযোগ প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে অভিযোগ ছিল, কম দামী রত্ন দিয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। পরবর্তীতে ৩৫০ কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠেছে।
সেই মামলায় বুধবার কলকাতার সল্টলেক এবং একইসঙ্গে হায়দরাবাদ ও আহমেদাবাদের কয়েকটি ঠিকানায়ও পৌঁছে যায় ইডি।তদন্তকারী সংস্থার সূত্রে জানানো হয়েছে, যে ৩৫০ কোটি টাকা বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রহ-রত্নের বিক্রির নামে বিদেশি মুদ্রা তছরূপের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে কাজ চলত, কাদের মাধ্যমে টাকা হাত বদল হয়েছে অর্থাৎ সবমিলিয়ে কীভাবে চক্র কাজ করত জানার চেষ্টা করা হচ্ছে।