গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National স্বর্ণমন্দিরে অপারেশন-এ এসেছিল বিদেশি শক্তি, দাবি নিশিকান্তের

    স্বর্ণমন্দিরে অপারেশন-এ এসেছিল বিদেশি শক্তি, দাবি নিশিকান্তের

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স
    অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রিটেনের সাহায্য নিয়েছিলেন। এক্স হ্যান্ডেল পোস্টে একটি পুরানো চিঠির ছবি পোস্ট করে কংগ্রেসকে বিঁধেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর সংযোজন, ১৯৮৪ সালে স্বর্ণমন্দিরে হামলার সময় সেখানেই উপস্থিত ছিলেন ব্রিটিশ সেনার শীর্ষ কর্তারা।
    আসলে শিখ সম্প্রদায় কংগ্রেসের কাছে একটা খেলার জিনিস মাত্র। শুধু তাই নয়, কর্তারপুর সাহিব যা বর্তমানে পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষদের জন্য অন্যতম ধর্মীয় স্থান। সেটিও পড়শি দেশের হাতে কংগ্রেসই তুলে দিয়েছিল বলে দাবি করেন সাংসদ।
    দিন কতক আগেই কংগ্রেস রাশিয়া থেকে টাকা পেয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, কংগ্রেস দুর্নীতি ও দাসত্বের রাজ। ২০১১ সালে সেই নিয়ে সিআইএ একটি রিপোর্ট প্রকাশ করেছিল। যাতে তারা জানিয়েছিল, কীভাবে কংগ্রেস জমানায় হরিকৃষ্ণ লাল ভগত-সহ ১০ জন কংগ্রেস সাংসদ সোভিয়েত রাশিয়ার থেকে আর্থিক অনুদান হাঁকাতো।