গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মার খেয়ে নিখোঁজ বিদেশমন্ত্রী আরজু, আইএসআই শঙ্কা’ও

    মার খেয়ে নিখোঁজ বিদেশমন্ত্রী আরজু, আইএসআই শঙ্কা’ও

    0
    221
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বিক্ষোভকারীদের নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবাকে নির্মমভাবে মারধর করে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপের পর দেউবার জীবন রক্ষা পায় কিন্তু আরজুর কোনও সন্ধান পাওয়া যায় নি।
    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে আরজুকে লাথি ও ঘুষি মারতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। আক্রমণে আরজু গুরুতর আহত হয়েছেন। তার স্বামীকে উদ্ধার করা হয়েছে কিন্তু তাঁর সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। বর্তমানে দেশটির বিদেশমন্ত্রী কোথায় আছেন তা জানা যায়নি। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আরজুকে বেধড়ক মারধরের পর, বিক্ষোভকারীরা তাঁকে তাঁদের সঙ্গে নিয়ে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী কেও প্রচণ্ড মারধর করা হয়েছে, তার মুখ থেকে রক্ত ঝরতে দেখা গিয়েছিল কয়েকটি ভিডিওতে। এদিকে, নেপালে ভারতীয়দের নিশানা করা হতে পারে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দা।
    ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্রোহের সময় বিদ্রোহীদের হাতে ভারতীয় পতাকা ছিল বলে খবর। আইএসআইয়ের মদতেই ভারতীয় পতাকা ব্যব্বহার করা হয়েছে বলে দাজাবি করেছেন গোয়েন্দা আধিকারিকরা।