কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভাঙ্গায় সরব বিদেশমন্ত্রক 

0
207
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে বিরোধের আবহে ৩২৮ ফুটের ভগবান বিষ্ণুর মন্দির জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী কম্বোডিয়ায়। একটি ভাইরাল ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। 

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। সেই ঘটনার কড়া নিন্দা করল ভারত। বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভাঙার ঘটনা অত্যন্ত অসম্মানজনক। এটি ভক্তদের ভাবাবেগে আঘাত করে। এই অঞ্চলের মানুষ হিন্দু এবং বৌদ্ধ দেবতাদের গভীর শ্রদ্ধা এবং পুজো করেন। এটি সভ্যতাগত ঐতিহ্যের অংশ।

এই ঘটনা সেই ঐতিহ্যে আঘাত করবে। একইসঙ্গে তিনি দু’দেশকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। এক বিবৃতি জারি করে কম্বোডিয়ান মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজ্য প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের তীব্র নিন্দা করছি।