গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানলে ভষ্মীভুত বনভূমি 

    উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানলে ভষ্মীভুত বনভূমি 

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    উত্তরাখণ্ডের জঙ্গলে দাবানল। শনিবার সন্ধ্যায় আচমকা আগুন লেগে যায় টিহরি জেলা সদর সংলগ্ন বুডোগি গ্রামের কাছের জঙ্গলে। পরবর্তীতে সেটি দাবানলের রূপ নেয়। টিহরির বিভাগীয় কার্যকর্তা পুনীত তোমার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা।

    অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৪ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে স্বস্তির খবর, ওই এলাকায় কোনও জনবসতি না থাকায় হতাহতের খবর নেই।

    পুনীত তোমার জানিয়েছেন, বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিভে যাবে বলে আশা করা হচ্ছে। তবে ঠিক কী ভাবে আগুন লাগে ওই জঙ্গলে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। বন দপ্তরের কর্মীদের অনুমান, জঙ্গলে একাধিক গাছ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দপ্তর।