গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata নিয়োগ মামলায় চার্জ গঠন, নাম অর্পিতা-কুন্তলদের

    নিয়োগ মামলায় চার্জ গঠন, নাম অর্পিতা-কুন্তলদের

    0
    137
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ব্যাঙ্কশাল আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠন শেষ হয়েছে। মঙ্গলবার মামলায় আরও ৪৭ জন অভিযুক্ত ও সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে।
    এঁদের মধ্যে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, প্রমুখ। সংস্থাগুলির মধ্যে রয়েছে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস-এর নাম। যদিও এই সংস্থার প্রতিনিধি সংস্থাকে নির্দোষ বলে দাবি করেছেন। মঙ্গলবার ফের বিচার ভবনে নিয়োগ মামলায় চার্জগঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হয়। সেখানেই অভিযুক্তদের ভর্ৎসনা করে বিচারক বলেছেন, পার্থ, মানিক, সুজয়, অয়নদের ভূমিকা আছে এই মামলায়। সকলেই বিভিন্ন ভূমিকা পালন করেছেন। কেউ কেউ অপরাধ থেকে সম্পদ অর্জন করেছেন। তার পর সেই টাকা অপরাধের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন। মঙ্গলবারও আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করেছে তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতেই টাকা তছরুপ প্রতিরোধ আইন-এর নির্দিষ্ট ধারায় চার্জগঠন করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, পৃথক ভাবে তা পড়েও শুনিয়েছেন বিচারক।
    তাঁরা দোষী না নির্দোষ, তা-ও শুনতে চাওয়া হয়েছে। আগামী ১৪, ২০ ও ২৭ জানুয়ারি ইন ক্যামেরা কক্ষে তাঁদের সাক্ষ্যগ্রহণ করা হবে।