গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লাদাখের উপরাজ্যপাল

    জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লাদাখের উপরাজ্যপাল

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বলদত্ত মিশ্রকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ,উপরাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর অঞ্চল হিসেবে চিহ্নিত পাকিস্তান ও চিনের সীমান্তবর্তী অঞ্চলের উপরাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কবীন্দ্র গুপ্তকে।

    অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মিশ্রের পরিচিতি ভারতীয় সেনার এক জন প্রাক্তন অভিজ্ঞ আধিকারিক হিসেবে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ওই অবসরপ্রাপ্ত সেনাকর্তা পরবর্তী সময়ে উত্তর-পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর এবং শ্রীলঙ্কার জাফনায় জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন।সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফের প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, লাদাখের উপরাজ্যপালের পাশাপাশি হরিয়ানা এবং গোয়ায় রাজ্যপাল পদেও বদল হয়েছে।

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতর জানিয়েছে, লাদাখ, হরিয়ানা এবং গোয়ার সাংবিধানিক প্রধানেরা যে তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করবেন, সে দিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকর হবে।