গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ব্রাজিলের গৃহবন্দি প্রাক্তন রাষ্ট্রপতি

    ব্রাজিলের গৃহবন্দি প্রাক্তন রাষ্ট্রপতি

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি ফার্নান্দো কলর ডি মেলোকে গৃহবন্দী অবস্থায় সাজা ভোগের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস।

    এর আগে ফার্নান্দো দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।পার্কিনসন রোগে আক্রান্ত ৭৫ বছর বয়সী ফার্নান্দো্র গুরুতর শারীরিক অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনেটর থাকাকালীন একটি নির্মাণ কোম্পানি ও পেট্রোব্রাসের একটি প্রাক্তন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদনে সহায়তা করার বিনিময়ে ২০ মিলিয়ন রিয়েস অর্থাৎ প্রায় ৩.৫ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

    মোরেস বলেছেন, গৃহবন্দী অবস্থায় ফার্নান্দোকে ইলেকট্রনিক গোড়ালি ব্রেসলেট পরতে হবে ও পাসপোর্ট জমা দিতে হবে। এটি ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।