
পায়ের পেশির চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন অস্কার। এ জন্য বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার।
কিন্তু ফিটনেস পরীক্ষার দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।অসুস্থ হওয়ায় পরে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয় অস্কারকে।মাটিতে লুটিয়ে পড়ার সময় ২ মিনিট অজ্ঞান ছিলেন বলে জানা যায়। তার অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব সাও পাওলো। তারা বিবৃতিতে লিখেছে, ২০২৬ সিজনের প্রস্তুতির অংশ হিসেবে ফিটনেস পরীক্ষার সময় অস্কারের হৃদযন্ত্রে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে।পরে অস্কারকে হাসপাতালে নেওয়া হয়।বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পর্যবেক্ষণে আছেন।উল্লেখ্য গত বছরের ডিসেম্বর চীনের ক্লাব সাংহাই পোর্ট থেকে ৩ বছরের চুক্তিতে সাও পাওলোতে যোগ দেন অস্কার। যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। তবে শৈশবের ক্লাবের হয়ে আবারও মাঠে পারবেন কিনা তা আশঙ্কা রয়েছে।ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছে, অবসরের কথা ভাবছেন অস্কার।এদিকে ব্রাজিলের হয়ে ২০১১ সালে অভিষেক হয় অস্কারের। আর ২০১৫ সালে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন তিনি।এ সময় ৪৮ ম্যাচ খেলে গোল করেছেন ১২টি।
যার মধ্যে একটি হচ্ছে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে।সেদিন জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হারার ম্যাচে একমাত্র গোলটি করেন চেলসির প্রাক্তন মিডফিল্ডার।









