ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

0
155
ছবি সৌজন্যে : এক্স
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে ঝাড়খণ্ডের প্রাত্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে। এখন অবশ্য তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
গত কয়েকমাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন। গত ১৯ জুন তাঁকে ভর্তি করানো হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রে খবর, তাঁর কিডনির সমস্যা রয়েছে। সম্প্রতি তাঁর ব্রেন স্ট্রোকও হয়। এই অবস্থায় শুক্রবার প্রবীণ এই রাজনীতিকের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনের রাখা হয়েছে।