
কর্নাটকের প্রাক্তন পুলিশ সুপার ওম প্রকাশের দেহ উদ্ধার হয়েছে তাঁর বেঙ্গালুরুর বাসভবন থেকে। ঘরের মেঝেতে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ।
গোটা ঘরে রক্ত ছড়িয়ে পড়েছিল। তাঁকে খন করা হয়েছে সন্দেহে আটক করা হয়েছে তাঁর স্ত্রীকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিবারেরই কেউ তাঁকে খুন করেছেন। জানা গিয়েছে, ওই পুলিশকর্তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ছুরি বা ধারাল কোনও বস্তু দিয়ে তাঁকে কোপানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও কী ঘটেছিল তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
৬৮ বছর বয়সি ওই অবসরপ্রাপ্ত পুলিশকর্তা ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্নাটকের ডিজিপি ছিলেন। ২০১৭ সালে কর্নাটক পুলিশের ডিডি পদে থাকাকালীনই অবসর নেন তিনি।
