তৃণমূলে ঘরওয়াপসি প্রাক্তন ফুটবলার দীপেন্দুর

0
61
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে ফিরেছেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু। বসিরহাট জেলা তৃণমূল অফিসে যোগদান পর্ব চলে।

২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন দীপেন্দু। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন দীপেন্দু। ২০২১ তাঁকে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী করে বিজেপি। কিন্তু ভোটে হেরে যান তিনি। এরপরেই বিজেপির সঙ্গ সম্পর্ক ছিন্ন করেন তিনি। এরইমধ্যে তৃণমূলের সঙ্গে ফের যোগাযোগ শুরু করেন। রবিবার তৃণমূলে যোগ দিয়ে দীপেন্দু বলেছেন বিজেপিতে যাওয়া ভুল হয়েছিল।

তাঁর কথায় যেভাবে বসিরহাটের উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নের সঙ্গে থাকতে চান।