
মহারাষ্ট্রের পালঘরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে মুম্বইয়ের এক প্রাক্তন অনূর্ধ্ব-১৬ ফুটবলারের ঝুলন্ত দেহ। এই ঘটনা সামনে আসার পর এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।
জানা গিয়েছে, ১৫ নভেম্বর সাগর সোরটি পুনেতে ফুটবল খেলতে যাচ্ছেন এই বলে বাড়ি থেকে ভের হয়ে যান। পরের দিন থেকে প্রাক্তন ফুটবলারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
দুই দিন পরে, ১৮ নভেম্বর, পুলিশ পালঘরের মেন্ধাবন খিন্দ জঙ্গলে একটি গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। পুলিশ জানিয়েছে, সোরটির মোবাইল ফোনটি তার কাছে ছিল, যা পুলিশকে তাকে শনাক্ত করতে সাহায্য করেছিল। সোরটির পরিবারের মতে, তিনি গত দুই বছর ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন।
