তহবিল তছরুপে অভিযুক্ত প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতির কারাবাস 

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাঁচ বছরের কারাদণ্ড,ঘোষণা হয়েছিল আগেই , এবার মঙ্গলবার থেকে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি -র কারাবাস শুরু হলো। মঙ্গলবার সকালে নিজেই তিনি প্যারিসের লা সান্তে কারাগারে গিয়ে হাজিরা দিয়েছেন।
গত মাসেই লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুহাম্মদ গদ্দাফির থেকে ২০০৭ সালে তার প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের আগে নির্বাচনী প্রচার তহবিল সংগ্রহ ও প্রতারণার অপরাধে  সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন, যিনি ২০১৪ সালে সারকোজির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,তিনি বলেছেন যে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সারকোজির সাথে দেখা করেছেন এবং তার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণে কারাগারে তাকে দেখতেও যাবেন।উল্লেখ্য ১৯৪০ সালে জার্মানির সাথে ফরাসি যুদ্ধবিরতিতে স্বাক্ষরকারী নাৎসি সহযোগী ফিলিপ পেটেনের পর তিনিই হবেন প্রথম ফরাসি রাষ্ট্রপ্রধান যিনি কারাগারে যাবেন। কারাগারে নিয়ে যাওয়ার সময় এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করে তিনি বলেছেন,তাঁর কোন সন্দেহ নেই। সত্যের জয় হবেই। কিন্তু কতটা মূল্য দিতে হবে সেটাই দেখার। অটল শক্তির সাথে তিনি ফরাসি জনগণকে বলছেন যে তারা কোনও প্রাক্তন রাষ্ট্রপতিকে আটকে রাখছেন না, যাকে আটকে রাখছে তিনি একজন নির্দোষ মানুষ।
এছাড়াও তিনি আরও  লিখেছিলেন, আমার জন্য দুঃখিত হবেন না কারণ আমার স্ত্রী এবং আমার সন্তানরা আমার পাশে আছে। তবে আজ সকালে কেবল প্রতিশোধের ইচ্ছার জন্য অপমানিত ফ্রান্সের জন্য আমি গভীর দুঃখিত। উল্লেখ্য ২০০৭ -২০১২ পর্যন্ত রাষ্ট্রপতি থাকা সারকোজি যখন প্যারিসের ১৬ টম জেলার একচেটিয়া ভিলা থেকে বের হয় তখন তার স্ত্রী কালা বুর্নি সারকোজির হাত ধরে ছিলেন।