গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে গুলি

    কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে গুলি

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লিতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এক ব্যক্তি। সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার জম্মুর দিল্লির গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি।
    অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় বরাতজোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দর‌ও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেটার কৈলাসে ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।
    বিয়ে বাড়ি থেকে বেরনোর সময় ফারুককে পিছন থেকে লক্ষ্য করে আচমকা গুলি চালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটে‌জে দেখা গিয়েছে কী ভাবে ফারুককে লক্ষ্য করে গুলি চালান ওই ব্যক্তি। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচেন ফারুক। উপস্থিত নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন এবং তাঁর থেকে বন্দুকটিও নিয়ে নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত কমল সিং জমওয়াল।