প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

0
161
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
প্রয়াত হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মৃত্যুকালে জেএমএম প্রধানের বয়স হয়েছিল ৮১ বছর।
সূত্রের খবর কিডনির সমস্যা নিয়ে তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় গত জুন মাসের শেষ সপ্তাহে। সেই থেকেই হাসপাতালে ছিলেন তিনি। ২ অগাস্ট তাঁর শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে সস্ত্রীক দিল্লি পৌঁছেছিলেন হেমন্ত। সোমবার সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রদ্ধেয় দিশোম গুরুজি সকলকে ছেড়ে চলে গিয়েছেন। তিনি শন্য হয়ে গেলেন বলেও দুখঃপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
দিল্লির ওই হাসপাতাল কর্তপক্ষ সোমবার বুলেটিন দিয়ে জানিয়েছে সকাল ৮টা ৫৬ মিনিটে শিবু সোরেনের মৃত্যু হয়েছে। ২০০৫ সালে প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রয়াত শিবু সোরেন। ১০ দিনের জন্য ওই পদে ছিলেন। পরে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।