গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Kolkata চাকরিহারাদের নিয়ে এসএসসি ভবনে, অভিজিতের তোপে মুখ্যমন্ত্রী

    চাকরিহারাদের নিয়ে এসএসসি ভবনে, অভিজিতের তোপে মুখ্যমন্ত্রী

    0
    265
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজের দিনই চাকরিহারাদের নিয়ে এসএসসি ভবনে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই চাকরিবাতিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ।
    তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষের ভাতের থালা সরে গিয়েছে। বাচ্চাদের বেবি ফুড কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে, কিন্তু তিনি করেননি। আক্রমণ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন। রাজ্যজুড়ে আরও বড় আন্দোলন হবে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার না থাকায় বুধবার ফের এসএসসি ভবনে আসবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরেই চাকরিহারাদের সঙ্গে নিয়ে এসএসসি ভবনে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচিও।
    চাকরিহারাদের সঙ্গে কথা বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন তীব্র আন্দোলন ছাড়া আর পথ নেই। সবাই মিলে একজোট হয়ে না লড়লে ডুবে মরতে হবে।