
বিজেপি-মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনে দক্ষিণ ভারত থেকে প্রার্থী বাছাই করল বিরোধী ইন্ডি জোট। তাদের প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। উল্লেখ্য বি সুদর্শন রেড্ডি শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এবং গোয়ার প্রথম লোকায়ুক্ত ছিলেন। অন্ধ্রপ্রদেশ রাজ্যের নাগরিক প্রাক্তন বিচারক রেড্ডি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেন।
২০০৫ সালে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০০৭-এর ১২ জানুয়ারি বিচারপতি রেড্ডি সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক পদে উন্নীত হন এবং ২০১১ সালের ৮ জুলাই অবসর নেন। ২০১৩ সালের মার্চ মাসে গোয়ার প্রথম লোকাযুক্ত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৩ সালের অক্টোবর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।
মঙ্গলবার তাঁর নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তামিলনাড়ুর বর্ষীয়ান বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছিল এনডিএ। রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল। এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।
