কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার

0
812
ছবি সৌজন্যে : নিজস্ব

ত্রাণ-দুর্নীতির তদন্তে পুলিশের জালে ধরা পড়েছেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু। আর সেই সঙ্গে সামনে উঠে এসেছে তার নানা কীর্তি।

ত্রাণ-দুর্নীতির তদন্তে, সোমবার মধ্যরাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে হাজির হয় পুলিশ। রাতে, ধৃত তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়কে সঙ্গে নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে যায় কালনা থানা। কিন্তু সেখানে দেখা যায় বাড়িতে তালা বন্ধ ! তবে পুলিশের কাছেখবর ছিল, হুগলির দিকে পালাতে পারেন তৃণমূল নেতা। গা-ঢাকা দেওয়ার ফিল্মি-ছকও কাজে আসেনি। দরজা বন্ধ থাকায়, সারারাত বাড়ির বাইরেই অপেক্ষায় থাকল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেইসঙ্গে গোটা বাড়ি কার্যত চারদিক থেকে ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা।

ওঠে চোর চোর স্লোগান। শেষমেষ পালানোর চেষ্টা করলে, পাকড়াও করা হয় দেবপ্রসাদ বাগকে। আগেই ধরা পড়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। এবার ধরা পড়েছেন প্রাক্তন বিধায়কও।