প্রয়াতে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন

0
186
ছবি সৌজন্যে : এক্স
প্রয়াত হয়েছেন কেরালার প্রবীণতম বাম নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন। তিরুবনন্তপুরমের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রী দায়িত্বে ছিলেন ভিএস অচ্যুতানন্দন।
এক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কেরল ও জাতীয় বাম রাজনীতি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সিপিআইএম-এর কেন্দ্রীয় নেতৃত্ব। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে সিপিএম গঠনের সময়কার নেতা হিসাবে এতদিন পর্যন্ত তিনিই ছিলেন জীবিত শেষ প্রতিনিধি।
তাঁর নেতৃত্বেই কেরালায় জমি সংস্কার, শ্রমিক অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে বারবার পথে নেমেছে বাম শিবির। প্রশাসনিক দক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান তখন তাঁকে এনে দিয়েছিল রাজ্যজোড়া খ্যাতি । একইসঙ্গে জাতীয় রাজনীতিতেও অচ্যুতানন্দনের অবস্থান ছিল সম্মানজনক।