গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বাংলাদেশের অবসরপ্রাপ্ত জেনারেল গ্রেফতার 

    বাংলাদেশের অবসরপ্রাপ্ত জেনারেল গ্রেফতার 

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স

    অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয় তাকে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ প্রধান শফিকুল আলম। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানান। পুলিশ সূত্রে খবর , মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে। বাংলাদেশে ২০০৭ সালের ১১ জানুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সেনা-নিয়ন্ত্রিত এক এগারোর পট পরিবর্তনের পর নবম ডিভিশনে জিওসির দায়িত্বে থাকা জেনারেল মাসুদ ছিলেন অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর।

    সেই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর ভাই আরাফাত রহমান কোকোর উপরে শারীরিক নির্যাতনে যেসব সেনাকর্তা জড়িত বলে অভিযোগ জেনারেল মাসুদ তার মধ্যে অন্যতম। তার এই ভূমিকা সেই সময় ব্যাপক আলোচিত হয়। ২০০৯ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসা আওয়ামি লিগ সরকারও তাঁকে ২০১১-র জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে। ২০১৮ সালে হুসেইন মহম্মদ এরশাদের জাতীয় পার্টির হয়ে তিনি নির্বাচনে অংশ নেন এবং ফেনী-৩ আসন থেকে সাংসদ হন।