বিজেপিতে মধ্যপ্রদেশের ‘বিচারপতি গঙ্গোপাধ্যায়’

0
170
Madhya Pradeshs Justice Gangopadhyay in BJP
Madhya Pradeshs Justice Gangopadhyay in BJP
তাঁর একাধিক রায় নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকে তাঁকে মধ্যপ্রদেশের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন। এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের সেই প্রাক্তন বিচারপতি রোহিত আর্য যোগ দিয়েছেন বিজেপিতে। ভোপালে রাজ্যের সভাপতির হাত ধরে বিজেপির সদস্যপদ নিয়েছেন রোহিত আর্য।
তবে পদত্যাগ করে রাজনীতিতে আসেননি তিনি। অবসরের নেওয়ার দু’মাস পরে তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন।গতানুগতিক ছকের বাইরে গিয়ে মানুষকে বিচার দেওয়ার কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি রোহিত আর্যর ক্ষেত্রেও অনেকে এমন ধারণা পোষণ করেন। ২০২০ সালে একটি মামলায় প্রথম তাঁর নাম শিরোনামে উঠে আসে। শ্লীলতাহানির একটি মামলায় তিনি অভিযুক্তকে অদ্ভুত শর্ত দিয়ে জামিন দিয়েছিলেন। শর্ত হিসাবে বলেছিলেন, অভিযুক্তকে রাখিবন্ধন উৎসবের দিন ওই মহিলার বাড়িতে রাখি এবং মিষ্টি নিয়ে যেতে হবে।  যদিও পরে সুপ্রিম কোর্ট রোহিত আর্যর ওই নির্দেশ খারিজ করে দিয়েছিলেন। এরপরে ২০২১ সালে কৌতুকশিল্পী মুনওয়ার ফারুকি জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। প্রাক্তন বিচারপতি রোহিতের এজলাসের ভার্চুয়াল শুনানির অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সব ভিডিওতে দেখা গিয়েছে, তদন্তে গাফিলতির দায়ে তিনি পুলিশ ও সরকারি আধিকারিকদের ধমকাচ্ছেন, আইনজীবীকে ভর্ৎসনা করছেন।এই ভাবেই বারে বারে আলোচনায় উঠে এসেছে রোহিত আর্যর বিচারের পদ্ধতি।