
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিন বছরের পথচলার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন ক্রিস্টিয়ান এরিকসেন। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কিছুদিন ক্লাবহীন থাকলেও অবশেষে জার্মান ক্লাব ভলসবুর্গে যোগ দিয়েছেন এই ডেনিশ মিডফিল্ডার।
৩৩ বছর বয়সী এরিকসেন বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে দু’ বছরের চুক্তি করেছেন, যা ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর থাকবে। ভলসবুর্গে এটি হবে তার প্রথম জার্মান ক্লাব ক্যারিয়ারে।উল্লেখ্য ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এরিকসেন তিন সিজনে মাঠে নেমেছেন ১০৭ বার। এ সময়ে করেছেন ৮টি গোল, সঙ্গে অ্যাসিস্ট ১৯টি। ওল্ড ট্রাফোর্ডে তার সময়ে ইউনাইটেড জিতেছে একটি ক্যারাবাও কাপ ও একটি এফএ কাপ।ভলসবুর্গে যোগ দিয়ে নিজের অনুভূতি জানিয়ে এরিকসেন বলেছেন, ভলসবুর্গ বুন্দেসলিগায় তাঁর প্রথম ক্লাব। নতুন রোমাঞ্চের অপেক্ষায় ছিলেন। তাঁর বিশ্বাস, একসঙ্গে কিছু অসাধারণ অর্জন করতে পারবেন।এদিকে,২০২০ ইউরোর সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন এরিকসেন।
তবে চিকিৎসা শেষে আবার মাঠে ফেরেন তিনি। আয়াক্সে পেশাদার ক্যারিয়ার শুরু করা এরিকসেন এরপর খেলেছেন টটেনহ্যাম হটস্পার, ইন্টার মিলান, ব্রেন্টফোর্ড এবং শেষ ম্যানচেস্টার ইউনাইটেডে।
