তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত

0
82
ছবি সৌজন্যে : নিজস্ব
ফের ধাক্কা তৃণমূলে। এ বার দল ছাড়লেন সপ্তগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত।
আর দল ছেড়েই তপনের তোপ, দলটাকে দালাল শেষ করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন তপন। প্রায় ৪০ বছরের সম্পর্ক। ২০১৬ সালে বিধানসভা ভোটে জয়ের পরে মমতার ক্যাবিনেটে কৃষি বিপণন মন্ত্রীও ছিলেন তিনি। যদিও ২০২৬ সালের ভোটে সেই তপনকে টিকিট দেয়নি দল। একের পরে এক পুরনো সতীর্থ যখন মমতার সঙ্গ ছাড়ছেন, সেই ভিড়ে নাম লেখালেন তপন দাশগুপ্তও।
তাঁর কথায়, সাধারণ সম্পাদকের ত্রুটির কারণেই দলটা শেষ হয়ে গিয়েছে। রাজনীতিটাকে কেউ যদি ব্যবসায় পরিণত করবে বলে মনে করে, সেই দলের অবস্থা এ রকমই হবে।