আটক প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ, গ্রেফতার দেবপ্রসাদ

0
798
ছবি সৌজন্যে : নিজস্ব

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। দলীয় অফিস থেকে ত্রাণসামগ্রী পাচারের অভিযোগে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের প্রবীণ নেতা।

তাঁকে ঘিরে চোর চোর স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। পরে পুলিশের হাতে আটক হন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। যদিও অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জেলা সভাপতি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরআগে ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগও। টিভি মেকানিক থেকে বিধায়ক হয়েই রকেট গতিতে উত্থান হয়েছে দেবপ্রসাদ বাগ। হয়ে গিয়েছেন রাজপ্রাসাদের মালিক। আগেই ধরা পড়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। গা ঢাকা দিয়েছিলেন তিনি। সোমবার প্রায় মধ্যরাতে পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে হাজির হয় পুলিশ। রাতে ধৃত তৃণমূল নেতা প্রণব রায়কে সঙ্গে নিয়ে প্রাক্তন বিধায়কের বাড়িতে যায় কালনা থানার পুলিশ। কিন্তু সেখানে দেখা যায় বাড়িতে তালা বন্ধ। তবে পুলিশের কাছে খবর ছিল হুগলির দিকে পালাতে পারেন তৃণমূল নেতা।

দরজা বন্ধ থাকায় রাতভর বাড়ির বাইরে অপেক্ষায় থাকে পুলিশ ও বাহিনী। শেষমেষ পালানোর চেষ্টা করতেই ধরা পড়ে যান দেবপ্রসাদ বাগ। তাঁকে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান ওঠে।