নেপালে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী ঝলসে মৃত

0
102
ছবি সৌজন্যে : এক্স

জেন জি বিক্ষোভের আগুনে পুড়ে মৃত্যু নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের।

কাঠমান্ডুর ডাল্লু এলাকায় অবস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাসভবনেও আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সময়ে ভিতরেই ছিলেন তাঁর স্ত্রী। আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। ঝালানাথের দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল দলের নেতা নরেশ শাহি জানিয়েছেন, বিক্ষোভকারীরা যখন খালানাথের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, সেই সময় বাড়িতেই ছিলেন রাজ্যলক্ষ্মী এবং তাঁদের ছেলে নির্ভীক খানাল। আগুন লাগানোর আগেই অবশ্য ঝালনাথ খানালকে অন্যত্র সরিয়ে দিয়েছিল নেপালি সেনাবাহিনী। আগুনে পুড়ে যাওয়ার পরে রাজ্যলক্ষ্মীকে প্রথমে ছাউনির নেপালি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কীর্তিপুর বার্ন হাসপাতালে পাঠানো হয়। আইসিইউ-তে চিকিৎসা চলছিল তাঁর। কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের একটা বড় অংশ পুড়ে গিয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসের গুরুতর ক্ষতি হয়েছিল।