
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। সরকার ও পাক প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানোরিয়া।
তাঁর প্রশ্ন যদি পহেলগাঁওয়ের ঘটনায় ভূমিকা না থাকে, তবে কেন শোক প্রকাশ করছে না পাক সরকার ও প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে দানিশ লিখেছেন, কেন পহেলগাঁওয়ের ঘটনার পর দেশজুড়ে হাই অ্যালার্টের নির্দেশ? কারণ সত্যিটা জানে সবাই। জঙ্গিদের আশ্রয়দাতা বলেও তোপ দেগেছেন তিনি। মঙ্গলবারের ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, সৌদি আরব, ইরানের মতো দেশগুলি। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করেছে ভারত।
যদিও, পাকিস্তানের দাবি এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়। এবার এই প্রসঙ্গেই পাক ক্রিকেটার একহাত নিয়েছেন নিজের দেশের প্রধানমন্ত্রীকেই।







