গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National আরজি করের নির্যাতিতার নাম ফাঁস, ক্ষমা চান প্রাক্তন সিপি বিনীত

    আরজি করের নির্যাতিতার নাম ফাঁস, ক্ষমা চান প্রাক্তন সিপি বিনীত

    0
    201
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ্যে বলার জন্য আদালতে ক্ষমা চাইলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ,সিপি বিনীত গোয়েল। বৃহস্পতিবার আদালতকে চিঠি দিয়ে তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিনীত যেহেতু চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তাই মামলাটি এখানেই বন্ধ হওয়া উচিত।

    বিষয়টি নিয়ে আর জটিলতা বৃদ্ধি করে লাভ নেই বলে মত উচ্চ আদালতের।তবে একই সঙ্গে বিচারপতি মান্থা পরামর্শ দেওয়ার সুরে বলেছেন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাকাডেমিকে বলব পুলিশকে নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করতে। বিচারাধীন অথবা স্পর্শকাতর বিষয় নিয়ে প্রকাশ্যে বা সংবাদমাধ্যমে কী কথা বলা উচিত এবং কী উচিত নয়, তা জানা প্রয়োজন।আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগ ওঠে কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার বিনীতের বিরুদ্ধে। তা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিজয়কুমার সিংহল। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা ফৌজদারি অপরাধ। শাস্তি পাওয়া উচিত বিনীতের। আদালতের পরামর্শে গত শুনানিতে বিনীতের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, তাঁর মক্কেল লিখিত ভাবে ক্ষমা চাইতে প্রস্তুত।

    বৃহস্পতিবার শুনানিতে বিনীতের আইনজীবী জানান, আরজি করের ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। ১০ অগস্ট নির্যাতিতার নাম বিনীতের মুখ ফস্কে বেরিয়ে যায়। অনিচ্ছাকৃত ভাবেই তা হয়েছে বলে জানান তিনি।