গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিল ক্লিন্টন

    জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিল ক্লিন্টন

    0
    163
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটন ডিসির এক হাসপাতালে ভর্তি হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।
    ৭৮ বছর বয়সি প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসার জন্য গড়ে তোলা হয়েছে মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে, বাড়িতেই জ্বর সহ কিছু সমস্যা অনুভব করছিলেন বিল ক্লিন্টন। নিজেই সতর্কিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাক্তন প্রেসিডেন্টের আপ্ত সহায়ক জানিয়েছেন, তাঁর কিছু রক্তপরীক্ষা করা হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁকে নিয়ে আশঙ্কার কিছু নেই। জানা গিয়েছে, ২০০৪ সালে নিউইয়র্কে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল এবং পরের বছরই ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিল।
    ২০১০ সালে তাঁর হার্টে দুটি স্টেন্ট বসেছিল। বর্তমানে তাঁর শারিরীক অবস্থার দিকে নজর দিয়েছেন চিকিৎসকরা।