
দুর্নীতির দায়ে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট মার্টিন ভিজকারারকে বুধবার ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পেরুর একটি আদালত। ক্ষমতা গ্রহণের কয়েক বছর আগে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এই সাজা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ভিজকার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় মোকেগুয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় গণপূর্তের চুক্তির বিনিময়ে নির্মাণ সংস্থা থেকে ৬,৭৬,০০০ ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। গত অক্টোবরে শুরু হওয়া বিচার প্রক্রিয়া চলাকালীন, ভিজকারা অভিযোগ অস্বীকার করেছিলেন।
তিনি দাবি করেছিলেন যে, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার। ২০১৮ সালে তার পূর্বসূরি পদত্যাগ করার পর এবং দুর্নীতির তদন্তের কারণে দুই বছর পর কংগ্রেস কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ক্ষমতায় আসেন। ভিজকারা তার সাজা ঘোষণার পর এক্স হ্যান্ডেলে মার্টিন ভিজকারার লিখেছিলেন, এটি ন্যায়বিচার নয়, এটি প্রতিশোধ।
