যমুনার বক্ষে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী 

0
157
ছবি সৌজন্যে : এক্স
চোখের জলে যমুনার বক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন করেছেন গুরশরণ কৌর৷ শিখ রীতি অনুসরণ করে মজনু কা টিলা গুরুদ্বারের কাছে যমুনায় চিতাভস্ম নিমজ্জিত করা হয়েছে।
রবিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা যমুনা নদীর তীরে অষ্ট ঘাটে উপস্থিত হন। সেখানেই ধর্মীয় উপাচার মেনে অস্থি বিসর্জন হয়েছে। তবে সেখানে গান্ধী পরিবারের কেউ উপস্থিত না থাকায় সরব হয়েছে বিজেপি।মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর, তিন কন্যা উপিন্দর সিং, দমন সিং এবং অমৃত সিং-সহ অন্য আত্মীয়রা চিতাভস্ম বিসর্জন ঘাটে হাজির ছিলেন। শিখ আচার-অনুষ্ঠানের অংশ হিসাবে, পরিবার ১ জানুয়ারি মতিলাল নেহরু মার্গের তাঁর সরকারি বাসভবনে অখণ্ড পাঠ প্রাথনা করবে বলেও জানা গিয়েছে।পাশাপাশি জানা গিয়েছে, ৩ জানুয়ারি সংসদ কমপ্লেক্সের কাছে রাকাব গঞ্জ গুরুদ্বারে একটি ভোগ অনুষ্ঠান, অন্তিম আরদাস এবং কীর্তন অনুষ্ঠিত হবে। তবে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেছেন, সকলের জন্য এটি দুঃখজনক মুহূর্ত। এটা সত্য যে গান্ধী পরিবারের কেউ মনমোহন সিং-র অস্থি বিসর্জনের সময় ছিলেন না ৷
ক্যামেরা ছিল না বলে কংগ্রেসেরও কেউ ছিল না। এটি একটি দুঃখজনক বিষয় ৷