গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International প্যারোলে মুক্তি থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর

    প্যারোলে মুক্তি থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স
    থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নির্ধারিত সময়ের আগেই কারাগার থেকে প্যারোলে  মুক্তি পেয়েছেন। সোমবার তিনি ব্যাংককের কারাগার থেকে বের হন। ৭৬ বছর বয়সী এই টেলিকম বিলিয়নিয়ার গত সেপ্টেম্বর থেকে দুর্নীতির মামলায় এক বছরের সাজা ভোগ করছিলেন।
    থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্যারোল আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সময়ে তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং  ব্রেসলেট পরতে হবে। দেশটির কারা বিভাগের নিয়ম অনুযায়ী সাধারণ প্যারোলে মুক্তি পাওয়া ৮৫৯ জন বন্দীর একজন তিনি। নিয়ম অনুযায়ী, প্যারোলে মুক্তির তিন দিনের মধ্যে তাকে ব্যাংকক প্রবেশন অফিস–১-এ হাজির হতে হবে।