তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

0
27
ছবি সৌজন্যে : এক্স

স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ সাপাতেরো নতুন একটি তদন্তের মুখে পড়েছেন। তার কাছ থেকে বিলাসবহুল ঘড়ি ও গহনা উদ্ধারের পর তিনি নতুন এই তদন্তের মুখে পড়েছেন। সাপাতেরো ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সমাজতান্ত্রিক সরকারের নেতৃত্ব দেন এবং বর্তমানে ক্ষমতাসীন দলে প্রভাবশালী।

এর আগে ২০২১ সালে স্প্যানিশ বিমান সংস্থা প্লাস আলট্রাকে দেওয়া সরকারি আর্থিক সহায়তা , বেইলআউট নিয়ে প্রভাব খাটানোর অভিযোগেও তিনি তদন্তের মুখে পড়েছিলেন। সেই তদন্তের অংশ হিসেবে গত মাসে তার অফিসে অভিযান চালানো হয়। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সেখানে প্রায় ১.২ মিলিয়ন ইউরো মূল্যের নেকলেস, ব্রেসলেট, আংটি ও কানের দুল পাওয়া যায়। তার মুখপাত্র লুইস আরোয়ো জানিয়েছেন, তিনি বিচারকের সামনে এ বিষয়ে ব্যাখ্যা দেবেন। তথ্য অনুযায়ী, এসব গহনা জিম্বাবুয়ে বা থাইল্যান্ড থেকে আসা সোনা, নীলকান্তমণি ও পান্না দিয়ে তৈরি।

তদন্তকারীদের দাবি, এসব গহনার শুল্ক পরিশোধের প্রমাণ দেখাতে না পারার কারণে সাপাতেরোকে কর ফাঁকি ও চোরাচালানের সন্দেহে তদন্ত করা হচ্ছে। তার ঘনিষ্ঠরা আগে জানিয়েছিলেন, এসব জিনিস পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া। তিনি এ মাসের শেষ দিকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে তলব করা হয়েছে। স্পেনের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তদন্তের আওতায় আনা হলো। এর আগে অন্য কয়েকজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে তলব করা হলেও তাদের বিরুদ্ধে এ ধরনের আনুষ্ঠানিক তদন্ত হয়নি।