প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বনমালী রায়

0
220
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী এবং পাঁচবারের বিধায়ক বনমালী রায়। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বনমালী রায় ধূপগুড়ির বিধায়ক ছিলেন টানা পাঁচবার। রাজ্যের তফশিলি ও আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন বহুদিন।
পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতির পদেও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া বাম কর্মী-সমর্থকদের মধ্যে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শোক প্রকাশ করেছেন খবর শোনার পর।