গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

0
97
ছবি সৌজন্যে : নিজস্ব
তোলাবাজি ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম। পিলখানায় এক প্রোমোটার খুনের ঘটনার তদন্তে নেমেই রুস্তমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পিলখানায় এক প্রোমোটার খুনের ঘটনার তদন্ত চলাকালীন মহম্মদ রুস্তম ও তাঁর অনুগামীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।এছাড়াও, এলাকার একাধিক প্রোমোটারের কাছ থেকে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রোমোটারদের হুমকি দিয়ে টাকা আদায় করা হত।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে মহম্মদ রুস্তমকে গ্রেফতার করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।