
ডিমের ভয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-র পা জড়িয়ে কাঁদলেন বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস।
তাঁর অভিযোগ বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা তার থেকে ১০ লাখ টাকা চেয়েছে। সেই টাকা না দিলে পচা ডিম মারা হবে। কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হবে বলে হুমকি দিচ্ছে। কেশব দাসের দাবি অভিযোগ জানাতেই তিনি শমীক ভট্টাচার্য-র কাছে এসেছেন। শুক্রবার চুঁচুড়ায় কোর কমিটির মিটিং শেষ করে বেরনোর সময় শমীক ভট্টাচার্য-র পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন কেশব। হঠাৎ করে এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন শমীক ভট্টাচার্য। যে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ তিনি সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ। বিষয়টি জানার পর স্বরাজ ঘোষ বলেছেন তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে তৃণমূল নেতাদের ওপরে কোনও বিশ্বাস নেই।
এদিকে কাটমানি ফেরতে দাবিতে বাসন্তীতে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বাসন্তীর মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরহরি সর্দারের ওপর ডিম, কাঁদা ছোড়াও হয়।
