শতবর্ষে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার

0
182

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার ১ অক্টোবর পা দিয়েছেন শতবর্ষে। জিমি কার্টারের শতবর্ষের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া এক্সে এক ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শতবর্ষের জন্মদিনে জিমিকে ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কার্টারকে মার্কিন ইতিহাসে প্রিয় বন্ধু এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়কদের একজন হিসাবে উল্লেখ করেছেন।

 

জো বাইডেন আরও জানান, মানুষের কল্যাণে জিমি কার্টারের দেখানো পথ একটি পথপ্রদর্শক আমাদের সবার জন্য।এছাড়া, জিমি কার্টারের শতবর্ষের জন্মদিনে হোয়াইট হাউস সাজানো হয়েছিল। সেখানে লেখা হয়,শুভ জন্মদিন প্রেসিডেন্ট কার্টার। জানা গেছে জিমি কার্টারের শারীরিক অবস্থা অবনতির দিকে হলেও তিনি বিশ্বের রাজনৈতিক খবরাখবর শুনতে আগ্রহী এখনো। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জিমি কার্টার কয়েক মাস ধরে হাসপাতালের দেখভালের মধ্যে থাকলেও তার শুভাকাঙ্ক্ষীদের তিনি চিনতে পারছেন। অন্যদিকে আমেরিকার প্রথম কোনো প্রেসিডেন্ট শতবর্ষের এই মাইলফলক ছুলেন। উল্লেখ্য ১৯২৪ সালের ১ অক্টোবর জিমি কার্টার জর্জিয়ার প্লেইনসে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৮১ সালে ২০ জানুয়ারি পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।তার স্ত্রী রোজালিন কার্টার গত বছর মারা যান। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিমি কার্টার যখন জর্জিয়ার প্লেইনসে ফিরে যান তখন তিনি পরাজিত ও ভোটারদের দ্বারা প্রত্যাখ্যাত। রিপাবলিকান রনাল্ড রেগান বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেদিন কার্টারকে স্বাগত জানিয়েছে মুষলধারায় বৃষ্টি। সেই প্রাকৃতিক পরিবেশে তার মনের বিষন্নতা ও দেশের অবস্থা প্রতিফলিত হয়েছিল।