প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

0
123
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি শারীরিক পরীক্ষায় তাঁর মত্রাশয়ে ক্যানসার ধরা পড়েছে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। তাঁর দফতর বিবতিতে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছিল প্রাক্তন প্রেসিডেন্টের।
চিকিৎসকেরা নির্দিষ্ট পরীক্ষানিরীক্ষা করে প্রস্টেট ক্যানসার সম্পর্কে নিশ্চিত হয়েছেন। মূত্রাশয় থেকে ক্যানসার হাড় পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোগ অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে। তবে এই ক্যানসার হরমোন-সংবেদনশীল।
ফলে চিকিৎসার সুযোগ রয়েছে। উল্লেখ্য, ৮২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন। হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।