
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ফর্মুলা লেখা সবসময়ই সময়সাপেক্ষ এবং দক্ষতার কাজ, এমনকি বিশেষজ্ঞদের জন্যও।সঠিক সিনট্যাক্স মেনে চলা, ফাংশন ব্যবহার করা, সেল রেফারেন্স দেওয়া এসব কারণে ইউজারদের অনেক সময় ইন্টারনেটে উদাহরণ খুঁজতে হয় কিংবা ভুল সংশোধন করতে হয়।
এই সমস্যা সমাধানে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা কমপ্লিশন নামে নতুন কোপাইলট ফিচার এনেছে।অত্যাধুনিক এআই মডেলের সাহায্যে এই ফিচারটি ইউজাররা সেলে ইকুয়াল টু বা সমান চিহ্ন টাইপ করলেই ফর্মুলার সাজেশন এবং অটো-কমপ্লিশন দেবে।ইউজার সেলে ইকুয়াল টু বা সমান চিহ্ন টাইপ করলে কোপাইলট ওয়ার্কবুকের হেডার, আশেপাশের সেল, টেবিল ও অন্যান্য ফর্মুলা বিশ্লেষণ করে একটি ফর্মুলার পরামর্শ দেবে। এর সঙ্গে ফর্মুলার সম্ভাব্য ফলাফল এবং এর উদ্দেশ্যের সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেখাবে। অটো কমপ্লিশনে, ইউজার ইকুয়াল টু বা সমান চিহ্ন -এর পর আরও কিছু অক্ষর টাইপ করলে কোপাইলট রিয়েল টাইমে সাজেশন আপডেট করবে যতক্ষণ না সঠিক ফর্মুলা পাওয়া যায়।বর্তমানে ফিচারটি অন্য ওয়ার্কশিটের ডেটা রেফারেন্স করা ফর্মুলার জন্য সাজেশন দিতে পারে না তবে ভবিষ্যতের আপডেটে এ সুবিধা অ্যাড করা হতে পারে।এ ফিচার ব্যবহারের ক্ষেত্রে মাইক্রোসফট ইউজারদের কিছু পরামর্শ দিয়েছে,ইকুয়াল টু বা সমান চিহ্ন টাইপ করার পর সঙ্গে সঙ্গে সাজেশন না এলে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কোপাইলট সাজেশন তৈরি করার সময় সেলের নিচে একটি প্রগ্রেস ইন্ডিকেটর দেখা যাবে।
পরিষ্কার লেবেল বা হেডার থাকলে ফর্মুলা কমপ্লিশন সবচেয়ে ভালো কাজ করে। তাই বর্ণনামূলক হেডার ব্যবহার করলে ফলাফল আরও নির্ভুল হয়।
