গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Technology আইফোনে আবারও ব্লক ফোর্টনাইট

    আইফোনে আবারও ব্লক ফোর্টনাইট

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইট আবারও আইফোন ও আইপ্যাডে খেলা যাচ্ছে না। বিশ্বের সব দেশের আইওএস ইউজারদের জন্য গেমটি ব্লক করে দিয়েছে অ্যাপল। এ তথ্য নিশ্চিত করেছে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ইপিক গেমস। সোশ্যাল মিডিয়া এক্স -এ দেওয়া এক পোস্টে ইপিক গেমস জানিয়েছে, অ্যাপল আমাদের ফোর্টনাইট আপডেট জমা দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে।

    ফলে আমরা গেমটি আমেরিকার অ্যাপ স্টোর বা ইউরোপীয় ইউনিয়নের ইপিক গেমস স্টোরে প্রকাশ করতে পারছি না।তারা আরও জানিয়েছে,অ্যাপলের এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে আইওএস ডিভাইসে ফোর্টনাইট খেলা সম্ভব হচ্ছে না।দুঃখজনকভাবে, অ্যাপল বাধা না সরালে গেমটি চালু করা যাবে না।অন্যদিকে, অ্যাপল বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। তারা জানিয়েছে, ইপিক সুইডেনকে অনুরোধ করা হয়েছিল যেন তারা আপডেটটি কেবল ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রকাশ করে এবং আমেরিকাতে না পাঠায়, কারণ সেখানে বিষয়টি এখনো আইনি জটিলতায় রয়েছে। অ্যাপলের দাবি, ইপিক যদি শুধুমাত্র ইউরোপের জন্য আপডেট জমা দিত, তাহলে অন্তত সেই অঞ্চলে গেমটি চালু রাখা যেত।

    কিন্তু ইপিক ইচ্ছাকৃতভাবে এমনভাবে অ্যাপ জমা দেয় যাতে অ্যাপল বাধ্য হয়ে তা আটকে দেয়।তাদের আরও বক্তব্য, আমরা ফোর্টনাইটের লাইভ ভার্সন কোনো বিকল্প ডিস্ট্রিবিউশন মার্কেটপ্লেস থেকে সরিয়ে দিইনি।উল্লেখ্য অ্যাপল ও ইপিক গেমসের মধ্যে দ্বন্দ্বের সূচনা ২০২০ সালে। সে বছর ইপিক অ্যাপলের বিরুদ্ধে আমেরিকাতে একটি অ্যান্টি-ট্রাস্ট মামলা করে। অভিযোগ ছিল, অ্যাপল তার মার্কেট আধিপত্যের অপব্যবহার করে গেম নির্মাতাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।