স্বামীকে খুঁজে পেলেন রাজভবনের পুলিশ অফিসার

0
187
ছবি সৌজন্যে : নিজস্ব

স্বামীকে খুঁজে পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাক নতুন পোস্টে জানিয়েছেন তাঁর স্বামীকে খুঁজে পাওয়া গিয়েছে।

তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন। এর আগে অফিসার শান্তি জানিয়েছিলেন বৃহস্পতিবার থেকে তাঁর স্বামীকে খুঁজে পাওযা যাচ্ছে না। হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত দীপাঞ্জন বসাক। কিন্তু তারপর থেকে আর কোনও যোগাযোগ নেই। হাওড়ার পেনরো থানায় অভিযোগও করেছিলেন। এরইমধ্যে শুক্রবার শান্তি দাস বসাক জানিয়েছেন তাঁর স্বামীর খোঁজ পেয়েছেন। এক বন্ধুর মাধ্যমে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। নিরাপদেই রয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরে দীপাঞ্জন অবসাদে রয়েছেন। তাঁর কাউন্সেলিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শান্তি দাস বসাক। এক সময়ে মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন শান্তি দাস বসাক। কাজ করেছিলেন সিআইডিতেও।