
সাধারণতঃ বলা হয় মেকআপ করার জন্য সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া অত্যন্ত জরুরি। তবে অনেক সময়ই দোকান থেকে ফাউন্ডেশন কেনার পর বাড়িতে এসে দেখা যায়, সেটির রঙ মুখের সঙ্গে মিলছে না।আবার অনেকের ক্ষেত্রে মেকআপ করার কয়েক ঘণ্টা পরেই মুখ কালচে দেখাতে শুরু করে বা মনে হয় খুব চড়া ম্যাকআপ করা হয়েছে।
সঠিক নিয়ম ও শেড না জানার কারণে এই সমস্যাগুলো হয়, যা কয়েকটি সহজ উপায়ে সমাধান করা সম্ভব।যেমন হাত দেখে নয়, শেড পরখ করুন চোয়ালে।ফাউন্ডেশন কিনতে গেলে সাধারণত দোকানের কর্মীরা হাতের ওপর লাগিয়ে শেড পরীক্ষা করে দেখান।কিন্তু বিশেষজ্ঞদের মতে, হাতের ত্বকের রং আর মুখের রং কখনো এক হয় না। ফাউন্ডেশনের সঠিক শেড বুঝতে এটি সরাসরি চোয়ালের হাড়ে,গলায় বা বুকের অংশে লাগিয়ে পরখ করতে হবে। যে শেডটি ত্বকের রঙের সঙ্গে পুরোপুরি মিশে যাবে, সেটিই আপনার জন্য সঠিক।সেইসঙ্গে,হাতের শিরা দেখে আন্ডারটোন বুঝুন।ফাউন্ডেশন কেনার আগে নিজের ত্বকের ভেতরের রং বা আন্ডারটোন বোঝা জরুরি।এর জন্য হাতের কবজির শিরার রং লক্ষ্য করুন,শিরার রং নীল বা বেগুনি হলে আপনার ত্বক কুল টোনের। আপনার জন্য গোলাপি বা রোজ আভার ফাউন্ডেশন ভালো মিলবে।শিরার রং সবুজ হলে আপনার ত্বক ওয়ার্ম টোনের। আপনার জন্য হলুদ বা গোল্ডেন আভার শেড সবচেয়ে উপযোগী।এখন প্রশ্ন হলো,মেকআপের পর মুখ কেন কালো হয়ে যায়?মেকআপ করে বেরোনোর কিছুক্ষণ পরেই মুখ কালো দেখানোর প্রক্রিয়াকে বলে অক্সিডেশন।আসলে ফাউন্ডেশনের উপাদানের সঙ্গে ত্বকের নিজস্ব তেল ও বাতাস মিশে এই রং বদলের ঘটনা ঘটে।এই সমস্যা এড়াতে ফাউন্ডেশন দেওয়ার আগে অবশ্যই একটি ভালো মানের মেকআপ প্রাইমার ব্যবহার করতে হবে। প্রাইমার ত্বকের তেল নিয়ন্ত্রণ করে মেকআপকে দীর্ঘস্থায়ী ও উজ্জ্বল রাখে।এ ছাড়া ফাউন্ডেশন লাগানোর পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে তা ত্বকে ভালোভাবে বসার জন্য।ওদিকে,তৈলাক্ত ত্বক, মুখ যদি তেলতেলে হয়, তবে তেলবিহীন ও ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন।
শুষ্ক ত্বক, ত্বক রুক্ষ হলে সিরাম বা ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম ফাউন্ডেশন বেছে নিন।কালচে ছোপ ও দাগ,মুখে বা চোখের চারপাশে কালো দাগ থাকলে শুধু ফাউন্ডেশন দিয়ে তা ঢাকা যায় না। নিখুঁত লুক পেতে প্রথমে প্রাইমার, তারপর কনসিলার দিয়ে দাগগুলো ঢেকে নিয়ে সবশেষে ফাউন্ডেশন লাগাতে হবে।







